











Cambridge Fundamental Grammar in Practice
900৳ Original price was: 900৳ .650৳ Current price is: 650৳ .
ইউরোপের জন্য কেমব্রিজ ইউনিভার্সিটির তৈরি কারিকুলাম অবলম্বনে বাংলা ভাষায় প্রথম গ্রামার বই। একইসাথে এটি বাংলা ভাষায় রচিত সর্বপ্রথম প্র্যাকটিস ভিত্তিক গ্রামার বই।
Grammar in Practice বইটিতে আছে;
- প্রতিদিনের ইংরেজিতে দরকার এমন ৯৫ টা গ্রামার ইউনিট
- প্রতিটি ইউনিটে, প্রতিটি রুলসে অসংখ্য উদাহরণ (বাংলা অর্থসহ)!
- রুলসের প্রতিটি পার্ট ভেঙ্গে ভেঙ্গে ব্যাখ্যা করা হয়েছে
- প্রতিটি পার্টের জন্যও পর্যাপ্ত উদাহরণ (অর্থসহ)!
- নেসেসারি ইউনিটগুলোতে বড়সড় অনুশীলনী
- অনুশীলনীর সল্যুশন
ফলে শুরু থেকে গ্রামার শিখতে চাচ্ছেন, এমন প্রতিটি শিক্ষার্থীর জন্য গ্রামার শেখার বেস্ট বই। যার মাধ্যমে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে গ্রামার শিখতে পারবে।
Grammar in Practice বইটি কাদের জন্য?
- যারা গ্রামারের মারপ্যাঁচে অতিষ্ঠ
- যাদের গ্রামার কঠিন লাগে
- যারা ইংরেজিকে ভয় পায়
- যারা একদম বিগিনার লেভেল থেকে শিখতে চায়
বইটি একটু পড়ে দেখতে এখানে ক্লিক করুন!
২০০৫ সালে কেমব্রিজ ইউনিভার্সিটিতে একদল গবেষক বসেছিলেন একটা প্রশ্ন নিয়ে — কোন লেভেলে একজন শিক্ষার্থী কোন গ্রামারটা শেখা উচিৎ? কতটুকু শেখা উচিৎ?
২০০৬ সালে সেই আলোচনা রূপ নেয় “English Profile” নামে একটি গবেষণা প্রকল্পে। লাখ লাখ শিক্ষার্থীর উপর গবেষণা চালিয়ে তারা বাস্তবভিত্তিক একটা স্ট্রাকচার দাঁড় করান।
এই গবেষণারই একটা অংশ হল English Grammar Profile (EGP), যা আজ যেটা ইউরোপজুড়ে শিক্ষাবোর্ড, শিক্ষক ও পাঠ্যপুস্তক রচনার প্রধান রেফারেন্স।
বাংলাদেশে কেমব্রিজের এই কারিকুলাম অনুসরণ করে রচিত প্রথম গ্রামার বই Cambridge Fundamental Grammar in Practice (প্রথম খণ্ড)।
Grammar in Practice বইটা কাদের জন্য
- যারা একদম শুরু থেকে ইংরেজি গ্রামার শিখতে চান
- যাদের কাছে ইংরেজি গ্রামার মানেই এখনো ভয় আর মুখস্থবিদ্যা
Grammar in Practice বইয়ে কী পাবেন
- নিয়ম মুখস্থ নয়, বাস্তব উদাহরণ এবং অনুশীলনী দিয়ে শেখা
- সহজ, সাবলীল বাংলায় ব্যাখ্যা
- প্রতিটা নিয়মের জন্য পর্যাপ্ত অনুশীলনী
এই বইটির লেখক রাকিবুল হাসান, পড়াশোনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। ইতোপূর্বে বাংলাদেশের শীর্ষস্থানীয় ইসলামি বিদ্যাপিঠ মাদরাসা বাইতুল উলুম ঢালকানগর থেকে তাকমিল সমাপ্ত করেছেন। ইফতা পড়েছেন জামিয়াতুল মাআরিফ আল ইসলামিয়া থেকে। মূলত আন্তর্জাতিক বিষয়াবলিতে লেখালেখি করে থাকেন। তার শতাধিক প্রবন্ধ-নিবন্ধ ছড়িয়ে ছিটিয়ে আছে পত্রিকা, ম্যাগাজিন আর নানা ওয়েবসাইটে। বেশকিছু পাঠকনন্দিত ও বেস্টসেলার বইয়ের ভাষান্তর ও সম্পাদনা করেছেন। টেন মিথস এবাউট ইজরায়েল, ইনসাইড দ্য আর্মি অব টেরর, গোল্ড ইজ মানি, বিয়ন্ড ডেমোক্রেসিসহ প্রকাশিত ও প্রকাশিতব্য বইয়ের সংখ্যা আধ ডজনের উপর। বর্তমানে তিনি বাংলাদেশের শিক্ষার্থীদেরকে একাডেমিক ইংরেজিতে দক্ষ করে গড়ে তোলার ক্ষেত্রে কাজ করছেন। সেজন্য Oxford 3000 Words, Reading Mastery Series, Cambridge Fundamental Grammar in Practice সহ আরও অনেক মৌলিক কাজ করে যাচ্ছেন।